শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ০১:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০১:৪৩

এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে শেষ বাজি বাজার দুই মিনিট আগের পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি কিক থেকে গোলটি করেন ওয়েন রুনি। রুনি
খেলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম‌‌‌ানইউর সঙ্গে সমান তালে লড়ে গেছে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেড। বলতে গেলে এদিন তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি রেড ডেভিলরা।

খেলার ৯৩ ‌‌‌মিনিটে শেফিল্ড ইউনাইটেডের ডি বক্সের ভেতরে বিপজ্জনকভাবে গোল পোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেমফিস ডিপে। এ সময় তাকে ট্যাকল করেন শেফিল্ড প্লেয়ার হ্যামন্ড। যার ফলশ্রুতিতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

পেনাল্টি কিক থেকে গোল করতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। কষ্টার্জিত এ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো ম্যানইউ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের