দিল্লিতে নিয়েও বাঁচানো গেলো না অমিতকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ২১:০৪আপডেট : ৩০ জুন ২০২১, ২২:৩২

দুটি কিডনিই অচল হয়ে পড়েছিল তার। বেঁচে থাকতে প্রয়োজন ছিল প্রতিস্থাপনের। ভারতের দিল্লির হাসপাতালে গিয়ে তা করেছিলেনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। কিন্তু কিডনি প্রতিস্থাপন করেও তাকে বাঁচানো যায়নি। পরবর্তী জটিলতায় আজ (বুধবার) বিকেলে মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন একাধারে এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে রেখে গেছেন বাবা ও একমাত্র ভাইসহ অসংখ্য গুণগ্রাহী।

বাবুফের হেড অব মিডিয়া অমিত কয়েক মাস ধরে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন। সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর আজ তার স্ট্রোক হয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

অমিত গত এক দশক ধরে ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগে কর্মরত থাকলেও পাশাপাশি একজন ক্রীড়া সংগঠকও। বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা। টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচিত কোষাধ্যক্ষও ছিলেন।

অমিতের অকাল মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। আরও শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ (বিএসজেএ) অনেকেই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান