নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২১, ১৮:৫৬আপডেট : ০২ জুলাই ২০২১, ১৮:৫৬

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সের্হিয়ো রামোস। খবরটা এখন পুরনো। নতুন খবর হলো, স্প্যানিশ লিগ ছেড়ে এবার ফরাসি লিগে নাম লেখাতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই তারকা। ফ্রেঞ্চ রেডিও আরএমসি বলছে, তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছে নেইমারের প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

রেডিও আরএমসি আরও বলেছে, পিএসজির দুই বছরের চুক্তিতে রামোস নাকি রাজিও হয়েছেন!

মূলত গত মৌসুমটা ভালো যায়নি পিএসজির। লিগ ওয়ান শেষ করেছে রানার্স আপ হয়ে। এমনকি চ্যাম্পিয়নস লিগেও তারা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে। এবার তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে ফরাসি জায়ান্টরা দল গোছাচ্ছে। এরই মধ্যে পচেত্তিনোর পিএসজি চুক্তিবদ্ধ করেছে নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনিয়ো ভিনালাদামকে। এতদিন যার ঠিকানা ছিল লিভারপুল।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ফ্রি এজেন্ট হয়ে ছিলেন রামোস। গত মাসে জানা গেছে, নতুন চুক্তিতে রাজি হতে ব্যর্থ ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। অথচ এখানেই ১৬ বছর ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছিলেন!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম