বাংলাদেশে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৭:০৭আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:০৭

আগামী ৩০ আগস্ট থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু স্পন্সর স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি হচ্ছে না। বাংলাদশে থেকে সরে যাওয়া সাফ ফুটবলের নতুন সময় নির্ধারণ হয়েছে আগামী অক্টোবের প্রথম সপ্তাহে। পাশাপাশি নতুন ভেন্যুর জন্য ভারত ছাড়াও আরও দুটি দেশ মৌখিকভাবে আবেদন করেছে। আজ (শুক্রবার) বিকালে সাফের দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল সভায় এমন আলোচনা হয়েছে।

করোনার কারণে গত বছর সাফ ফুটবল হতে পারেনি। এবার বাংলাদেশ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে। তবে সদস্যরা সবাই চাইছে পিছিয়ে হলেও প্রতিযোগিতা যেন মাঠে গড়ায়। তাই সবার সম্মতিতে সাফ পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে।

নতুন ভেন্যুর জন্য ভারত, নেপাল ও মালদ্বীপ আগ্রহ প্রকাশ করেছে। ভারতে সাফ হলে খেলা হবে কলকাতায়।

তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আলোয়ারুল হক হেলাল সভা শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের সব দেশই চায় সাফ ফুটবল হোক। আগামী অক্টোবর ফিফা নির্দিষ্ট সময়ে খেলা আয়োজনে সবাই একমত। পাঁচ দেশ নিয়েই লিগ পদ্ধতিতে হবে খেলা। ভেন্যুর জন্য তিনটি দেশের একটিকে বেছে নেওয়া হবে। এরপর সভা করে সবকিছু চূড়ান্ত হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম