ভারতীয় প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশের দুই ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৬:৪৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:৪৭

একসময় ভারতের ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দল ছাড়াও ক্লাব দল নিয়মিত অংশ নিয়ে থাকতো। মাঝে নানান কারণে সেই ধারায় ছেদ পড়েছে। অনেকদিন পর হলেও আবারও ভারতের অন্যতম প্রাচীন ডুরান্ড কাপ থেকে বাংলাদেশের দুটি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩৩ বছরের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তও নিয়ে রেখেছে।

আগামী সেপ্টেম্বরের শুরুতে কলকাতায় হবে এই প্রতিযোগিতা। ভারতের শীর্ষ দলগুলোর সেখানে খেলার কথা আছে। এই প্রতিযোগিতার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়ার কথা। তাই এই সুযোগটি কাজে লাগাতে চাইছে মোহামেডান ও শেখ জামাল। মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছি। সেখানে খেলার জন্য সবাই ইতিবাচক। আশা করছি, সেখানে আমরা খেলতে পারবো। শিগগিরই লিখিত আকারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে।’

ডুরান্ড কাপে বাংলাদেশ থেকে প্রথম অংশ নিয়েছিল আবাহনী লিমিটেড। ১৯৮৩ সালে দিল্লিতে সেবার অবশ্য ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। সেই দলের সদস্য ও বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বলেছন, ‘ডুরান্ড কাপে আমরা খেলবো। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সেখানে ইতিবাচক ফলই হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান