আবাহনীর পেনাল্টি দুঃখ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ১৯:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:৫০

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। জয়ের সুবাস পাচ্ছিল শেখ জামাল ধানমন্ডি। কিন্তু বিরতির পর মারিও লেমসের দল ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ দুটি গোল করে এক পয়েন্ট নিশ্চিত করেছে তারা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারলে হয়তো তিন পয়েন্টই পেতে পারতো আকাশি-নীল জার্সিধারীরা! শুক্রবার প্রিমিয়ার লিগে ফিরতি লেগে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।

১৯ ম্যাচে সপ্তম ড্রতে আবাহনী লিমিটেড ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ষষ্ঠ ড্রতে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে শেখ জামালের। আর ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণ শাণালেও লক্ষ্যভেদ করতে পারছিল না। ২২ মিনিটে সানডে সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তার নেওয়া কোনাকুনি শট গোলকিপারের গ্লাভসে জমে যায়।

এর পর শেখ জামালের তিন গাম্বিয়ান মিলে পিছিয়ে দেয় আবাহনীকে। ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় শফিকুল ইসলাম মানিকের দল। এই গোলের পেছনে আবাহনীর ডিফেন্ডারের দায় কম নয়। রক্ষণের ভুলে সলোমন কিংয়ের পাসে পা ওমর জোবে বা দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ জামাল। এবার সলোমন নিজেই গোলদাতা। সুলায়মান সিল্লাহর পাসে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর খেলা শুরু করে দুই দল। এর পরেই যেন যেন তেতে উঠে আবাহনী। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার দারুণ মনোভাব দেখা যায় তাদের মাঝে। তাতে গোল পেতেও সময় লাগেনি। ৫১ মিনিটে জুয়েল রানার ক্রসে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার ডান পায়ের লক্ষ্যভেদে স্কোরলাইন ২-১ হয়।

এর পর অবশ্য সমতাসূচক গোলটি পেতে বেশ সময় লেগেছে আবাহনীর। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে সানডে গোল করতে ব্যর্থ হন। গোলকিপার সামিউল ইসলাম পেনাল্টি শট রুখে দিয়ে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। তবে শেষ দিকে আর পারেননি।

ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে হাইতির কেরভেন্স বেলফোর্ট দলের এক পয়েন্ট নিশ্চিত করেছেন। এবার সানডের বামপ্রান্ত থেকে ক্রসে এই ফরোয়ার্ড লক্ষ্যভেদ করে স্কোর ২-২ করেন।

ম্যাচ শেষে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘এভাবে খেললে তো ম্যাচ জেতা যায় না। পেনাল্টি মিস হয়েছে। নিজেদের ভুলে প্রতিপক্ষ গোল দিয়েছে।’

শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি