মেসিকে ছাড়াই জুভেন্টাসকে হারাল বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ০৪:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৪:৪১
image

২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। লিওনেল মেসি আর নেই বার্সেলোনাতে। তাকে ছাড়াই প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যুতে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটিতে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। এবারই প্রথম খেলতে আসা ডাচ তারকা মেমফিস ডিপাই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ মুহুর্তে তৃতীয় গোলটি করেন রিকি পুস।

ম্যাচ শুরু হতেই বার্সার আধিপত্য। তিন মিনিটের সময় দলকে এগিয়ে নেন মেমফিস। ইউসুফ দেমিরের পাস থেকে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডাচ এই ফরোয়ার্ড।

গোল শোধে জুভেন্টাস কম চেষ্টা করেনি। রোনালদো ১৫ মিনিটে সুযোগ নষ্ট করেন। গোলের উদ্দেশ্য আরও একটি শট নিলেও সফল হতে পারেননি এই পর্তুগিজ তারকা। এছাড়া সতীর্থ অন্যরাও পারেননি লক্ষ্যভেদ করতে। বিরতির পর কোম্যানের দল বরং এগিয়ে যায়। বল দখলের পাশাপাশি আক্রমণও হয়েছে। 

৫৭ মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। ৩ হাজার দর্শকের সামনে বার্সেলোনা আরও অপ্রতিরোধ্য। 

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা রিকি পুস। এই অর্ধে অবশ্য আর খেলেননি রোনালদো। 
প্রাক মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল গতবার লিগে তৃতীয় হওয়া বার্সেলোনা। 

আগামী ১৫ আগস্ট থেকে লা লিগা অভিযান শুরু হবে। শুরুতেই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

/টিএ/আপ-জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান