চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে কারা, দেখে নিন

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ১৮:৫৪আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৮:৫৬

চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, প্যারিস সেন্ত জার্মেইর কিলিয়ান এমবাপ্পে। টানা দ্বিতীয়বারের মতো তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কিও!

চারটি পজিশনের জন্য তিন জনের করে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। ফরোয়ার্ডদের তালিকায় লিওনেল মেসি ও নেইমার সেরা তিনে থাকতে পারেননি। মেসির অবস্থান চারে, বেনজিমা পাঁচ ও নেইমার ছয়ে! আর ক্রিস্তিয়ানো রোনালদো তো সেরা দশেই স্থান পাননি।

চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল তার দল। করেছেন ১০ গোল। সেমিফাইনাল খেলা পিএসজির এমবাপ্পে করেছেন ৮টি। আগের বার সেরা ফরোয়ার্ডের পুরস্কার জেতা লেভানদোভস্কি করেছেন ৫ গোল। 

ছেলে ও মেয়েদের বিভাগে ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় চেলসিরই আধিপত্য দেখা গেছে। ছেলেদের ক্যাটাগরিতে মনোনয়ন রয়েছে ৫টি ও মেয়েদের ক্যাটাগরিতে ৩টি! সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের দিন, ২৬ আগস্ট।   

এছাড়া ইউরোপা লিগে মৌসুমে সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এদিনসন কাভানি, ব্রুনো ফার্নান্দেস ও ভিয়ারিয়ালের জেরার্ড মোরেনো।  

বিভিন্ন পজিশনের সংক্ষিপ্ত তালিকা:

গোলকিপার: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও এডুয়ার্ড মেন্ডি (চেলসি)।

ডিফেন্ডার: সেজার আজপিলিকুয়েতা (চেলসি), রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও রুডিগার (চেলসি)।

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), জর্জিনিয়ো (চেলসি),এনগোলো কন্তে (চেলসি)

ফরোয়ার্ড:  আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড), কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ত জার্মেই), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান