এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। একই গ্রুপে রয়েছে স্বাগতিক কুয়েত, উজবেকিস্তান ও সৌদি আরবও। টুর্নামেন্টের সূচিও প্রকাশ হয়েছে অবেশেষে। এই গ্রুপের সবম্যাচ হবে কুয়েতে।
আগামী ২৫ অক্টোবর কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্বাগতিক কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। ৩১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে খেলবে জেমি ডের শিষ্যরা। এখান থেকে গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
অক্টোবরে সাফ ফুটবল খেলে এসে অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতি শুরু হবে। কেননা এই দলে রয়েছেন বেশ কিছু খেলোয়াড়।








