‘মোহনবাগানকে যে করেই হোক আটকাতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৪:১৩আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৪:১৩

এএফসি কাপে টানা দুই ম্যাচে ক্লিনশিট রেখেছে বসুন্ধরা কিংস। আজ মঙ্গলবার তা অব্যাহত রাখার পাশাপাশি লক্ষ্যভেদ করতে পারলে নক আউট পর্বে চলে যাবে অস্কার ব্রুজনের দল। তাই গ্রুপের শেষ ম্যাচটিতে যে করেই হোক এটিকে মোহনবাগানকে রুখে দিয়ে ম্যাচ জিততে চাইছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। দলটির অধিনায়ক তপু বর্মণও নিজেদের রক্ষণভাগ জমাট রেখে মালেতে এগিয়ে যেতে চাইছেন।

বসুন্ধরা কিংসের ব্যাক লাইনে রয়েছেন চারজন অতন্দ্রপ্রহরী-কাজী তারিক রায়হান, খালিদ শাফিই, তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। এছাড়া তেকাঠির নিচে আনিসুর রহমান জিকো তো দুর্বার। আগের দুই ম্যাচে প্রতিপক্ষ তার সামনে গোল করতে পারেনি। যা বসুন্ধরাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে। অধিনায়ক তপু বর্মণ তাই বলেছেন, ‘ঘরোয়া লিগে ২১ ম্যাচের মধ্যে ১২ টিতে ক্লিনশিট রাখতে পেরেছি। যদি এখানেও ক্লিনশিট রাখতে পারি, তাহলে গোল করতে পারবো যে কোন সময়। আমাদের মূল লক্ষ্য থাকবে ডিফেন্স ও গোলকিপারকে কোনও গোল খাওয়া চলবে না।’

এছাড়া রবিনিয়ো-ফেরনান্দেজকেও ভালো করতে হবে। ডিফেন্স জমাট করে খেলার পাশাপাশি আক্রমণে গোল করতে না পারলে যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না বসুন্ধরা। আর প্রতিপক্ষ মোহনবাগানও শক্তিশালী। এই কারণে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি তপুর, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে। তাই আত্মবিশ্বাসের কমতি নেই। এর ওপর ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন। মোহনবাগানও ভারতে দ্বিতীয় সেরা দল। যদি ৯০ মিনিট মনোযোগ ধরে রেখে খেলা যায়, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওরা সেটপিসে ভালো। কোচ বলেছে, কোনও ফাউল করা চলবে না। এমনকি থ্রো-ইনও।’

তাহলে রয়কৃষ্ণা-সুভাশিষদের হারিয়ে নক আউটে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জটা নিচ্ছেন তাহলে তপু-রবিনিয়োরা!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের