মারামারি করে নিষিদ্ধ শেখ জামালের দুই ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৭:৩৭আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:৩৭

মারামারি করার অপরাধে শাস্তি পেতে হলো শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের। অখেলোয়াড়সুলভ আচরণে সাময়িক নিষেধাজ্ঞা নেমে এসেছে দুটি দলের তিন ফুটবলারের ওপর। এরমধ্যে শেখ জামালের দু’জন ও ব্রাদার্সের একজন খেলোয়াড়কে খেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে!

ঘটনাটি ২১ আগস্ট প্রিমিয়ার লিগের। মারামারি হয় ম্যাচের শেষ দিকে। ফ্রি কিক নেওয়াকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন! যার রেশ গিয়ে পড়েছিল গ্যালারিতেও। শেখ জামালের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি হয় সমর্থকদের।

ওই ঘটনার পর বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, শেখ জামালের ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং ব্রাদার্সের ছামির উল্লাহ আপাতত খেলতে পারবেন না।।

পাশাপাশি শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাছে ঘটনার ব্যাখ্যাও চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব কিছু নিয়ে শিগগিরই ডিসিপ্লিনারি কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান