বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিখবে সবাই-এর আয়োজনে সম্পন্ন হয়েছে ‘শিখবে সবাই ফুটসাল টুর্নামেন্ট-২০২১’। এই আয়োজনে অংশগ্রহণ করেছিল শিখবে সবাই-এর শিক্ষার্থীদের নিয়ে গড়া ৮টি দল। প্রতি দলে ৮ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে।
প্রতিযোগিতার ফাইনাল খেলেছে ‘টিম এভেঞ্জারস এবং ফিয়ারস মোশন’। ৩০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ‘ফিয়ারস মোশনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপার মুকুট পড়ে ‘টিম এভেঞ্জারস’ । ৩ ম্যাচে ৭ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের জুনায়েদ।
টুর্নামেন্ট অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ফিয়ারস মোশন, এফসি ব্র্যান্ড এম্বাসেডরস, টিম ৩৪, টিম এভেঞ্জারস, এইট নাইট, টিম টাইটানস, দি ডেয়ার ঈগলস এবং এস এস স্পোর্টস ক্লাব।
এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন।








