রবের্তো-ডিপাইয়ের গোলে বার্সেলোনার হাসি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ২৩:১৪আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:১৪

ম্যাচের শুরুতে বার্সেলোনা এগিয়ে যায়। আগে গোল করে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তোলে। প্রতিপক্ষ গেতাফে অবশ্য সেই সুযোগ দেয়নি। একপর্যায়ে ম্যাচে সমতায় ফেরে দলটি। কিন্তু কাতালানরা হতোদ্যম না হয়ে প্রথমার্ধেই জয়সূচক গোলটি আদায় করে নেয়। তাতেই ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

আগের ম্যাচে আতলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করেছিল রোনাল্ড কোম্যানের দল। লা লিগায় তৃতীয় ম্যাচে আবারও জয় পেলো।বার্সেলোনা তিন ম্যাচে দুটিতে জয় ও একটিতে ড্র করেছে। গেতাফে টানা তিন ম্যাচে হার দেখলো।

নিজেদের মাঠে বল দখলে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। তবে পাল্টা-পাল্টি আক্রমণে ম্যাচ জমে ওঠে। যদি ২ মিনিটে এগিয়েও যায় কাতালানরা। আলবার নিচু ক্রস থেকে ব্রেথওয়েট পা ছোঁয়াতে পারেননি, একটু পিছন থেকে রবের্তো দৌড়ে এসে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেননি।

১৯ মিনিটে গেতাফে ম্যাচে সমতা নিয়ে আসে। বার্সেলোনার ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে আলেনার সঙ্গে ওয়ান টু ওয়ান করে সান্দ্রো ম্যাচে সমতা নিয়ে আসেন।

গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে বার্সা।

৩০ মিনিটে সফলও হয়। ডি ইয়ংয়েরর পাসে মেমিফিস ডিপাই বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারে মাঝ দিয়ে নিখুঁত শটে জাল কাঁপান।

৪২ মিনিটে গেতাফের আরও একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে দলকে ম্যাচে রাখেন গোলকিপার তের স্টেগেন।

বিরতির পর কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। শুরুতে গেতাফে সুযোগ পেয়েও সমতা আনতে পারেনি।

৫০ মিনিটে জান্কোর জোরালো শট গোলকিপার তের স্টেগেন ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। তবে এই অর্ধে বার্সেলোনা একাধিক সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি।

৮৫ মিনিটে ভালো সুযোগটি নষ্ট হয়। দেস্তের ক্রস থেকে ডিপাইয়ের অ্যাক্রোবেটিক ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়।

শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোল নিয়েই শেষ হাসি হেসেছে বার্সেলোনা।

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান