ইন্টারনেট দুনিয়ায় রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক 
৩০ আগস্ট ২০২১, ১৩:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৩:৩৬

দল-বদলে নাটকীয়তার জন্ম দিয়েছেন। তাতে আবার রেকর্ডও করে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো! পর্তুগিজ তারকার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পোস্টটি ১২ মিলিয়ন লাইক এনে দিয়েছে ইন্সটাগ্রামে। যা ক্রীড়া জগতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট!

রোনালদোর দলে ভেড়ার খবরটি নিজেদের অ্যাকাউন্ডে পোস্ট করেছিল ম্যানইউ। সেটি পোস্ট করার পর হু হু করে লাইক পড়তে থাকে। যা এখনও চলমান। এখন পর্যন্ত তাতে লাইক পড়েছে ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ২২টি! সময় যত গড়াচ্ছে সংখ্যাটা আরও বাড়ছে।  

অথচ প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) মেসির যোগ দেওয়ার ভিডিওটিও এত লাইক টানতে পারেনি। সেটিতে লাইক পড়েছিল ৭৮ লাখ ১৯ হাজার ৮৯টি।

কোপার ট্রফি হাতে মেসি। তবে পোস্টের বিচারে বেশি লাইকে রোনালদো এগিয়ে থাকলেও ছবিতে বেশি লাইক পড়ার ক্ষেত্রে এগিয়ে আছেন তারই প্রতিদ্বন্দ্বী মেসি। কোপা আমেরিকায় আর্জেন্টাইন তারকার ট্রফি হাতে ছবি এখন পর্যন্ত ক্রীড়া জগতে সবচেয়ে বেশি লাইক পাওয়া কোন মুহূর্ত। তাতে লাইক পড়েছিল ২ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ২৭৩টি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের