কিরগিজস্তানের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের রাহবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

কিরগিজস্তানে তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় শুরুটা বাজে ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরেছে ২-০ গোলে। এই ম্যাচ দিয়েই আবার অভিষেক হয়েছে কানাডার সেমি-প্রফেশনাল লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খানের। শেষ ১০ মিনিট খেলেই সবার দৃষ্টি কেড়েছেন তিনি।

বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে প্রথমার্ধে যাও বা একটু ভালো খেলেছিল। কিন্তু প্রথম গোলের পর আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। তবে শেষের দিকে রাহবার বদলি হিসেবে নেমে যেভাবে নিজেদের অর্ধে পাস দিয়েছেন, হার ছাপিয়ে সেটাই আলোচনায় জায়গা পাচ্ছে বেশি।

এমন অভিষেকের পর আগামীতে আরও ভালো করার প্রত্যয় ফুটে উঠেছে রাহবারের কণ্ঠে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলে প্রথম ম্যাচ। এ রকম একটা ম্যাচে কিছুটা চাপ তো থাকবেই। শেষ ১০ মিনিট মাঠে থাকলেও আমার মনে হয় আত্মবিশ্বাসী ছিলাম। যদিও ম্যাচটির ফল ভালো হয়নি। আগামী ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষেও ভালো করতে চাই। এর জন্য দলের সবাই চেষ্টা করছে।’

বাংলাদেশের কোচ জেমি ডেও রাহবারের পারফরম্যান্সে ভীষণ খুশি, ‘ও যা খেলেছে তাতে আমি সন্তুষ্ট। অনুশীলনে তাকে টেকনিক্যালি ভালো মনে হয়েছে। মাঠের খেলাতে এটা আরও দেখাতে পারলে ভালো হবে। আমরা আস্তে আস্তে ওদের সুযোগ করে দিচ্ছি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী