সার্জারির পর সুস্থ হয়ে উঠছেন পেলে

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

টিউমার ধরা পড়েছিল ব্রাজিল কিংবদন্তি পেলের। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে তার ভক্তকুল। তিনবারের বিশ্বকাপ জয়ী অবশ্য সোশ্যাল মিডিয়ায় আশ্বস্ত করেছেন, তার বৃহদান্ত্রের টিউমারটি সার্জারিতে সফলভাবে সরানো হয়েছে। এখন হাসপাতালেই সুস্থ হয়ে উঠছেন তিনি।

ইন্সটাগ্রামে ব্রাজিলের হলুদ জার্সি পরা ও ফুটবল হাতে একটি ছবি দিয়ে পেলে জানিয়েছেন, ‘গত শনিবার আমার বৃহদান্ত্রের টিউমারটি সার্জারির মাধ্যমে সরানো হয়েছে। গত সপ্তাহে এক পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। আমি ভাগ্যবান যে, দারুণ সব বিজয় আপনাদের সঙ্গে উদযাপন করতে অভ্যস্ত।’

মাঠের বাইরের এই ঘটনাকেও একটি ম্যাচ হিসেবে দেখছেন পেলে। তাই হাসি মুখে এই লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ৮০ বছর বয়সী সাবেক ফুটবলার।

অবশ্য পেলের এই অসুস্থতা নিয়ে নানা গুজবও ছড়িয়েছে কয়েক দিন আগে। খবর রটে তিনি নাকি হাসপাতালেই জ্ঞান হারিয়ে ফেলেছেন! সেই গুজব উড়িয়ে মঙ্গলবার পেলে বলেছেন, ‘আমি আসলে অজ্ঞান হইনি। আমি ভালো আছি। আমি নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলাম। করোনার কারণে আগে এটা করা হয়নি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের