কিরগিজস্তানে ভালো শেষের আশায় জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২

কিরগিজস্তানে তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হারতে হয়েছে। আজ (বৃহস্পতিবার) আরও একটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য নিজেদের পারফরম্যান্স দেখাতে চাইছে জামাল ভূঁইয়ারা। শেষটা যেন ভালো হয়, সেদিকে দৃষ্টি সবার। বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

মূলত কিরগিজস্তানের এই সফর সাফের প্রস্তুতি হিসেবে নিয়েছে বাংলাদেশ। তাই ভুল-ত্রুটি শুধরে নিয়ে অক্টোবরে মালদ্বীপে তা কাজে লাগাতে চাইছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ‘গত দুই ম্যাচে আমরা সেরাটা দিয়ে খেলার সর্বোচ্চ চেষ্টা করেছি। দুটি ম্যাচই আমরা হেরেছি। আমরা চেষ্টা করছি দ্রুত ঘুরে দাঁড়ানোর। আমাদের আরেকটা ম্যাচ আছে, আমরা এই খেলাটা যেন ভালোভাবে শেষ করে দেশে ফিরতে পারি এবং সাফের শেষ প্রস্তুতি ভালোভাবে নিতে পারি, সেই চেষ্টা করবো।’

নিজেদের ভুলগুলো দেখতে পেয়েছেন খেলোয়াড়রা। কোচ জেমি ডে তা শুধরেও দিচ্ছেন। বসুন্ধরা কিংসের ডিফেন্ডারের কথায়, ‘আমাদের যে ভুল-ত্রুটিগুলো হচ্ছে, কোচ সেগুলো ধরিয়ে দিচ্ছেন। সেগুলো শুধরে নিয়ে আমরা যেন ভালো প্রস্তুতি নিয়ে সাফে যেতে পারি। সবাই দোয়া করবেন।’

দলের তরুণ স্ট্রাইকার সুমন রেজাও শেষ ম্যাচটায় ভালো পারফরম্যান্স দেখানোর অপেক্ষায়। তবে দুটি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আমরা কিরগিজস্তানে অবস্থান করছি। ৮-১০টা ট্রেনিং সেশন পার করেছি এবং এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছি। ম্যাচগুলোর রেজাল্ট ভালো হয়নি, কিন্তু সাফের প্রস্তুতির জন্য কোচ সবাইকে খেলিয়েছেন।’

শেষ ম্যাচে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান উত্তর বারিধারার এই স্ট্রাইকার, ‘সামনের ম্যাচে বলের ওপর কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, তা নিয়ে কাজ হয়েছে। আশা করি, পরের ম্যাচটা অনেক ভালো হবে। ভালো সময়ে, খারাপ সময়ে দর্শকরা আমাদের যেভাবে সমর্থন করেছেন, এজন্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমরা শেষ ম্যাচে তাদের জন্য ভালো কিছু আনার জন্য চেষ্টা করবো। এবং সাফের জন্য ভালো প্রস্তুতি নিয়ে এই মিশন শেষ করবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের