এবার বার্সেলোনাকে ৩ গোল দিলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০

এক মৌসুম আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। এবার গ্রুপ পর্বেই মুখোমুখি দুই দল। তবে বার্সেলোনার আর প্রতিশোধ নেওয়া হলো না। আবারও বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছে! জয়ের ব্যবধান আগের মতো হয়নি। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের। বায়ার্নের জয়ে লেভানদোভস্কি জোড়া গোল করে অবদান রেখেছেন। অন্যটি থমাস মুলারের।

গ্রুপ ‘ই’তে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান। বার্সেলোনা পারেনি গোলকিপার ম্যানুয়েল নয়্যারের পরীক্ষা নিতে। জয়ের জন্য সেভাবে খেলতেও পারেনি কোম্যানের দর। বিপরীতে বায়ার্ন সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করেছে। 

ম্যাচের শুরুর দিকে বার্সা আক্রমণে। ১০ মিনিটে জর্দি আলবার ক্রসে সার্জি রবার্তোর ভলি ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়। ২৮ মিনিটে সতীর্থের ফ্রি-কিক থেকে আরাহোর জোরালো হেড ক্রস বারের ওপর দিয়ে যায়। ৩৪ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন থমাস মুলার। বক্সের ২০ গজ বাইরে থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট প্রতিপক্ষের গার্সিয়ার শরীরে লেগে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপায়। বিরতির পর বায়ার্নের আক্রমণে তেজ বাড়ে।

৫২ মিনিটে লেভানদোভস্কির পাসে লেরয় সেইনের শট গোলকিপার তের স্টেগেন পা বাড়িয়ে প্রতিহত করেন। তবে চার মিনিট পরের শটটি আর রুখতে পারেননি স্টেগেন। ৫৬ মিনিটে জামাল মিউসিয়ালার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে লেভানদোভস্কি আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন।

৮৫ মিনিটে জানাব্রির শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে লেভানদোভস্কি ৬ গজ দূরত্ব থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে দলকে ৩-০ তে এগিয়ে নিয়ে জয় সুনিশ্চিত করেন।

/টিএ/এলকে/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি