রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় মেসি-নেইমার-এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৫

চ্যাম্পিয়নস লিগ অভিযানে আজ নামছে মেসির পিএসজি। রোমাঞ্চ ছড়াতে বুধবার একত্রে দেখা যেতে পারে এমএনএম ত্রয়ী- লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। দিবাগত রাত ১টায় তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। ম্যাচটি দেখাবে সনি টেন-৩।

গুরুত্বপূ্র্ণ ম্যাচে অবশ্য আনহেল দি মারিয়াকে তারা পাচ্ছে না। আর্জেন্টাইন উইঙ্গারের খেলা হচ্ছে না মূলত শেষ মৌসুমের তিন ম্যাচের নিষেধাজ্ঞায়। সেন্টার ব্যাক সের্হিয়ো রামোসের অভিষেকও বিলম্বিত হচ্ছে। উরুর চোট থেকে এখনও সেরে উঠেননি।

তবে এত বড় বড় তারকা ভিড়িয়েও পা মাটিতে রাখছেন পিএসজি কোচ পচেত্তিনো, ‘এই গ্রীষ্মে অনেক খেলোয়াড়কে দলে নিয়েছি। যেখানে অনেক বড় নাম রয়েছে। কিন্তু আমরা এখনও একটি টিম হতে পারিনি। আগে টিম হওয়া জরুরি।’

পচেত্তিনো জানিয়েছেন, শুরুর একাদশে প্রথমবার দেখা যেতে পারে মেসি, নেইমার ও এমবাপ্পেকে।

গ্রুপ ডেথ বলে পরিচতি পাওয়া এই( ‘এ’) গ্রুপ থেকে আজ মাঠে নামছে গতবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটি। তারা আতিথ্য দেবে লিপজিগকে। রাত ১টায় ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-১।

গতবার চেলসির কাছে হেরে শিরোপা বঞ্চিত হলেও এবার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে পেপ গার্দিওলা, ‘গতবার সাফল্য না পাওয়াটা যন্ত্রণা দেয়। তবে ছেলেদের জন্য এটা নতুন শুরু, নতুন চ্যালেঞ্জ।’

এছাড়া একই দিনে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। একই সময়ে ম্যাচটি সম্প্রচার করবে সনি সিক্স।

রাত ১টায় লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের পর চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া এসি মিলান। সাতবারের চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ যে, তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ ইনজুরির কারণে খেলতে পারবেন না। ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী