শারীরিক অবস্থা কেমন, পেলে নিজেই জানালেন

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৮

শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না পেলের। শুক্রবার ইএসপিএন ব্রাজিল জানায়, আবারও আইসিইউতে নেওয়া হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। পরে খবরের সত্যতা মেলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতিতে। তিনবারের বিশ্বকাপ জয়ীর শারীরিক অবস্থা জানতে অধীর অপেক্ষায় ছিলেন কোটি ফুটবল ভক্ত। স্বস্তির খবর হলো, পেলে নিজেই জানিয়েছেন তার বর্তমান অবস্থা।

মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়িতে গিয়েছিলেন পেলে। কিন্তু শারীর খারাপ হওয়ায় শুক্রবার আবার সাও পাওলোর হাসপাতালে গিয়ে আইসিইউতে ভর্তি হন ‘ফুটবলের রাজা’। তাতে দুশ্চিন্তা মেঘ জন্মে তাকে ঘিরে। যদিও শঙ্কার মেঘ কাটিয়ে পেলে জানালেন, তিনি খুব ভালোভাবে সেরে উঠছেন।

সামাজিক যোগাযোগ ‍মাধ্যম ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘আমার বন্ধুরা, আমি খুব ভালোভাবে সেরে উঠছি। আজ (শনিবার) আমি আমার পরিবারের সঙ্গে দেখার করতে পেরেছি এবং প্রতিদিনই হাসিখুশি থাকছি। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

এর আগে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের বিবৃতিতে জানানো হয়, আইসিইউ থেকে সেমি-আইসিইউতে নেওয়া হয়েছে পেলেকে। বিবৃতিতে বলা হয়, ‘স্থিতিশীলতার পর রোগীকে (পেলে) সেমি-ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন।’

৮০ বছর বয়সী পেলেকে আগস্টের শেষ দিক থেকে হাসপাতালেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। রুটিন চেকআপ ও শরীরের অবস্থা পর্যবেক্ষণে আগস্টের শেষ দিকে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তার কোলন টিউমার ধরা পড়ে। ৪ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারও করেন। পরে আইসিইউয়ে নেওয়া হয়েছিল তাকে।

ব্রাজিলের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ঘিরে শঙ্কা জন্মালেও তার মেয়ে সে সময় জানান, পেলে ভালো আছেন। কয়েকদিন আগে পেলে নিজেও জানান, শারীরিকভাবে তিনি এখন কতটা ভালো আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী রসিকতাও করেছিলেন। ফিটনেস অবস্থা বোঝাতে লিখেছিলেন, ‘এখনও ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী