আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে কোচ থাকবেন ব্রুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

হঠাৎ করে ইংলিশ কোচ জেমি ডের জায়গায় অস্কার ব্রুজনকে জাতীয় দলের কোচ করা হয়েছে। দুই মাসের জন্য তিনটি প্রতিযোগিতায় অন্তর্বর্তী কোচ হিসেবে থাকার কথা স্প্যানিশ এই কোচের। গত পাঁচ দিন ধরে ব্রুজনের সঙ্গে এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সবশেষ তথ্য হলো, ব্রুজন তিনটি প্রতিযোগিতা নয়, আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে কাজ করতে চাইছেন। আগামীকাল (বুধবার) দুপুরে তার পরিচিতির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সাফের দলও ঘোষণা করতে যাচ্ছে বাফুফে।

আজ (মঙ্গলবার) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় ব্রুজনের সঙ্গে আলোচনায় যোগ দেন সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

সভা শেষে বাফুফের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কত সদস্যের জাতীয় দল হবে, তা ঠিক হয়নি। দীর্ঘমেয়াদে (ব্রুজনের) কাজ করার কথাটা ঠিক নয়। এটা ভুল রিপোর্ট হচ্ছে। সাফ নিয়ে কথা হয়েছে। সে আপাতত সাফই করবে। পরবর্তী দুটি প্রতিযোগিতা নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। সাফ নিয়ে চিন্তা করছি। পরের বিষয় নিয়ে পরবর্তীতে ভাববো।’

আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে ব্রুজন নিজের মতো করে কোচিং স্টাফ চাইছেন। সেখানেও মিলেছে সমাধান। কাজী নাবিল বলেছেন, ‘আমরা আলোচনা করেছি কী করে এগোনো যায়। সে কাজ করবে। কোচিং স্টাফ কারা থাকবে? তার পরিকল্পনা কী? সেটা শেয়ার করেছে। স্টাফের চাহিদা জানিয়েছে। আমরা তা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। আগামীকাল (বুধবার) ঘোষণা হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী