ফিক্সিং-কাণ্ড: শাস্তি কমলো আরামবাগের ফুটবলারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অলনাইন বেটিংয়ের অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘ ও দলটির খেলোয়াড়দের ওপর শাস্তির খড়গ নেমে এসেছিল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আপিল করার পর শাস্তি কমেছে তাদের।

প্রিমিয়ার লিগ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে আরামবাগকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল। আজ (সোমবার) আপিল কমিটি নতুন সিদ্ধান্ত দিয়েছে। ৫ লাখ টাকা জরিমানা বহাল রেখে প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে উঠে আসার সুযোগ দেওয়া হয়েছে আরামবাগকে।

আরামবাগের গোলকিপার আপেল মাহমুদ পাঁচ বছর এবং আবুল কাশেম, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত ও শামীম রেজাকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

তাদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শাস্তি কমিয়ে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আপিল কমিটি। তবে আপেল, মিলন, রকি, জাহিদ, সৈকত, শামীম ও ওমর ফারুক- এই খেলোয়াড়রা আপিল ফি জমা না দিলে আগের শাস্তি বহাল থাকবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী