পিকের গোলে বার্সেলোনায় স্বস্তি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ০১:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০১:২২

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচ হেরে বার্সেলোনার নক আউট পর্বে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে পড়ে। আজ তৃতীয় ম্যাচে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে দায়নাভো কিয়েভের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। চাপে থেকে কাতালানরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় জেরার্দ পিকের দেওয়া লক্ষ্যভেদে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনের দায়নাভো কিয়েভকে।

‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। দায়নাভো কিয়েভ সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে।

ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের লক্ষ্যে শুরু থেকে বার্সেলোনা প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণও কম হয়নি। বিশেষ করে দেস্ত ও ইয়ং একাধিক গোলের সুযোগ পেয়েও দলকে বড় ব্যবধানে জেতাতে পারেননি।

ম্যাচ ঘড়ির ২ মিনিটে বার্সেলোনা প্রথম সুযোগ পায়। জর্দি আলবার ক্রসে দেস্তের হেড লক্ষ্যে থাকেনি।

১২ মিনিটে যদিও দায়নাভো কিয়েভের প্রচেষ্টা ব্যর্থ করে দেন ডিফেন্ডার পিকে।

৬ মিনিট পর মেমফিস ডিপাইয়ের কর্নারে ডি ইয়ংয়ের ৬ গজ দূরত্ব থেকে নেওয়া হেড জাল কাঁপাতে পারলে তখনই এগিয়ে যেতে পারতো রোনাল্দ কোম্যানের দল।

৩৬ মিনিটে আলবার ক্রসে দেস্তের শট সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে। তবে একই মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে পিকে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করলে সমর্থকদের মুখে তখন চওড়া হাসি।

ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য বার্সেলোন কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কাজ হয়নি। এই অর্ধে আনসু ফাতি সুযোগ পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি।

৫৩ মিনিটে ফাতির শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭১ মিনিটে কৌতিনহোর এসিস্টে ফাতির প্রচেষ্টা ক্রস বারের ওপর দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়।

শেষ পর্যন্ত পিকের দেওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে লাইফলাইন পেলো বার্সেলোনা।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান