বাংলাদেশ দলে জায়গা পেলেন কাতার প্রবাসী নবাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৩

গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। প্রিমিয়ার লিগে দুয়েকটা ম্যাচে খেলার সুযোগও পেয়েছেন। এবার তো শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার। জাতীয় দলের নতুন কোচ মারিও লেমস আপাতত ২৪ জন খেলোয়াড় বাছাই করেছেন। সেই দলে একমাত্র নতুন মুখ হলেন নবাব।

এছাড়া অন্য যারা আছেন, তাদের সবারই ঘুরে ফিরে জাতীয় দলের হয়ে অনুশীলন কিংবা খেলার সুযোগ হয়েছে। 

সোমবার বিকালে প্রাথমিক ভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের হোটেলে রিপোর্ট করতে হবে।  কাল থেকে লাল-সবুজ দলের পুরোপুরি অনুশীলন শুরু হওয়ার কথা।

এই ২৪ জনের বাইরে উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলে আছেন আরও কয়েকজন। সেখান থেকে মিশন শেষে মূল দলে যোগ দেবেন আরও কয়েকজন।

বাংলাদেশের প্রাথমিক দল

আনিসুর রহমান জিকো,আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল,বিশ্বনাথ ঘোষ,তপু বর্মণ,সুশান্ত ত্রিপুরা,কাজী তারিক রায়হান, ইয়াসিন খান,আতিকুর রহমান ফাহাদ,মাশুক মিয়া জনি,বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান নবাব, মতিন মিয়া,সোহেল রানা,সাদ উদ্দিন,জুয়েল রানা,জামাল ভূঁইয়া,রেজাউল করিম,রাকিব হোসেন,আতিকুজ্জামান, মেহেদি হাসান,মেহেদি হাসান রয়েল ও সুমন রেজা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের