জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:৫৫

অবশেষে শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৪-৪ গোলে ড্র করেছে মালদ্বীপের সঙ্গে। এই প্রতিযোগিতায় নতুন করে বাংলাদেশ-সেশেলস ম্যাচের তারিখ নির্ধারণ হয়েছে আগামীকাল (বুধবার)। বৃষ্টির কারণে নির্ধারিত সূচিতে ম্যাচ না হওয়ায় দুই দিন বেশি অনুশীলনের সময় পেয়েছে বাংলাদেশ দল। এই সময়ে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন জামাল-তপুরা।

বারবার ম্যাচের সূচি পরিবর্তন হওয়াতে বাংলাদেশ দলের সবাই কিছুটা বিরক্ত। তবে এতে মানসিক জায়গায় কিছুটা প্রভাব পড়লেও লাল-সবুজ দলের খেলোয়াড়রা তৈরি খেলার জন্য। সেশেলসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল, তেমনটাই জানিয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় বসুন্ধরা কিংসের এই তারকা গোলকিপার বলেছেন, ‘এখানে যেহেতু বাজে আবহাওয়ার কারণে বারবার (সূচি) বদলাচ্ছে... ভাগ্যেরও বিষয় আছে। আমরা যেহেতু পেশাদার খেলোয়াড়, পরের দিন ম্যাচ থাকলে মাইন্ডসেটও সেভাবে থাকে। কিন্তু সকালে উঠে যদি শুনি ম্যাচটি হবে না, এর একটা প্রভাব পড়ে। তবে সেশেলসের বিপক্ষে আমাদের যে ম্যাচটি আছে, সেটি যেকোনও ভাবে জিততে চাই আমরা।’

দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু এই ম্যাচ নিয়ে আশাবাদী, ‘মাঠে গড়িয়েছে প্রতিযোগিতা। এটাই এখন ইতিবাচক বার্তা। শুরুটা যেন ভালো করতে পারি সেভাবেই তৈরি হচ্ছে দল। খেলোয়াড়রা শতভাগ দিতে মাঠে নামতে মুখিয়ে আছে। সবাই লড়াই করার জন্য তৈরি।’

তবে বৈরি আবহাওয়ার কারণে বারবার ম্যাচের সূচি বদলে যাওয়াতে দলের সবাই যে বিরক্ত, তা ম্যানেজারের কথায় পরিষ্কার, ‘এটা কখনও ভালো নয়। প্রতিদিনই পরিকল্পনা করে আবার মাঠ থেকে ফিরে আসতে হচ্ছে। তবে সমস্যা থাকবেই। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না। খেলোয়াড়রা উজ্জীবিত আছে। আমরা ভালো কিছু করতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি