আবাহনী ছেড়ে এক ফুটবলারের আবেগঘন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:৫৬

২০১৬ সালে আবাহনী লিমিটেডের হয়ে পেশাদার ফুটবলে পথচলা শুরু তার। টানা পাঁচ বছর আকাশি-নীল জার্সিতে খেলে বর্তমানে জাতীয় দলের অন্যতম তারকা সাদ উদ্দিন। আসছে মৌসুমে অবশ্য দেশের অন্যতম সেরা ক্লাবটিতে খেলা হচ্ছে না তার। যোগ দিতে যাচ্ছেন শেখ রাসেল ক্লাবে। আবাহনী ছেড়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাদ।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে টাইব্রেকারে জেতা সেই প্রতিযোগিতায় স্বাগতিক দলের সদস্য ছিলেন সাদ। এর পরের বছর থেকে আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতানো শুরু।

ধানমন্ডির দল ছেড়ে সাদ লিখেছেন, ‘ঢাকা আবাহনী সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি ছিল। এই ক্লাব থেকেই আমি আমার পেশাদার ফুটবল যাত্রা শুরু করি। এটা বলতে পারি যে, এতগুলো বছর আমি আমার সর্বোচ্চটা দিয়ে গেছি এই দল ও দলের সমর্থকদের জন্য। ইচ্ছা ছিল আরও দীর্ঘ সময় এখানে কাটানোর, কিন্তু কখনও কখনও পরিস্থিতি আমরা যা করতে চাই, তা করতে দেয় না।’

এই সময়ে সাদ জিতেছেন বেশ কয়েকটি ট্রফি। এরমধ্যে প্রিমিয়ার লিগও আছে। সাদ সেই স্মৃতি রোমন্থন করে লিখেছেন, ‘এই পাঁচ বছরে অনেক স্মৃতি আছে... কিছু মধুর, কিছু তিক্ত। কিন্তু সত্যি বলতে, এর পুরোটাই ছিল অমূল্য। আমি দুটি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল), তিনটি ফেডারেশন কাপের শিরোপা এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ক্লাব ছাড়ছি।’

দল ছাড়ার আগে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল হয়নি এই রাইট ‍উইঙ্গারের, ‘এই সময়ে আমার পাওয়া সব কোচ এবং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমাকে একজন ফুটবলার হিসেবে আরও ভালোভাবে রূপান্তর করতে সাহায্য করবে। আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম