সেক্স-টেপ বিতর্ক: দোষী প্রমাণিত বেনজিমা

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:২০

সেক্স-টেপ বিতর্কে যে শাস্তি হবে, এমনটা আগেই বোঝা গিয়েছিল। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার ষড়যন্ত্রের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। এর ফলে রিয়াল মাদ্রিদ তারকাকে এক বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।    

গত মাসেই ব্ল্যাক মেইলের অভিযোগে বেনজিমাসহ পাঁচজনকে বিচারের মুখোমুখি করা হয়। আর ঘটনাটিও ৫ বছর পুরনো। অভিযোগ উঠে ২০১৫ সালে ভ্যালবুয়েনার একটি সেক্স টেপ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বেনজিমা।

প্রসিকিউটররা বলেছেন, ওই সময় দুজনই ফ্রেঞ্চ ট্রেনিং ক্যাম্পে ছিলেন। সেখানে বেনজিমা ভ্যালবুয়েনার ওপর চাপ সৃষ্টি করেন, যেন ব্ল্যাকমেইলারকে টাকা দিয়ে দেন। আর এই ষড়যন্ত্রে বেনজিমা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য দাবি করেছেন, তাকে অনৈতিকভাবে এই ঘটনায় জড়িয়েছে এক পুলিশ। তিনি কখনোই এর সঙ্গে যুক্ত ছিলেন না। বরং ওই ঘটনা থেকে পরিত্রাণ পেতে সতীর্থকে সহায়তা করেছিলেন।

বেনজিমা অবশ্য এই সময় ভার্সাইয়ের আদালতে উপস্থিত ছিলেন না। ছিলেন না ভ্যালবুয়েনাও। রিয়াল মাদ্রিদ তারকা বুধবার চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য দলের সঙ্গে রয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী