আবার হাসপাতালে পেলে

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১২

বেশি দিন হয়নি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। শারীরিক জটিলতায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলেকে। বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাও পাউলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে। 

সেপ্টেম্বরে বৃহদান্ত্রের টিউমার অপসারণ করিয়েছেন তিনবারের বিশ্বকাপ জয়ী। এর পর কেমোথেরাপিও চলে তার। গত মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। নতুন করে টিউমারজনিত জটিলতা দেখা দেওয়ায় তার চিকিৎসা এখন হাসপাতালেই করাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল আছে। কয়েক দিনের মধ্যে বাড়ি ফেরার অনুমতিও পেয়ে যাবেন। 
 
টিউমার জটিলতা নিয়ে পেলে গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে যাওয়া-আসা করছেন। রুটিন চেকআপের সময় ধরা পড়ে তার বৃহদান্ত্রে টিউমার। তাছাড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি সাম্প্রতিক সময়ে নানা শারীরিক জটিলতাতেও ভুগেছেন। ২০১৫ সালে প্রোস্টেট সার্জারি করাতে হয়েছে। এরপর ২০১৯ সালে মূত্রনালির সংক্রমণেও ভর্তি হতে হয় হাসপাতালে।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম