ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে চিন্তায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৪:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৫:৩২

নাইজেরিয়ান সানডে চিজোবার জায়গায় এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন গোমেজকে দলভুক্ত করেছে আবাহনী লিমিটেড। চীনের লিগে খেলা ৩১ বছর বয়সী দীর্ঘদেহী স্ট্রাইকার শুরু থেকে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। স্বাধীনতা কাপে ৪ গোল করে সবার ওপরে ছিলেন। এবার ফেডারেশন কাপে দুই ম্যাচেই করেছেন ৪ গোল। তবে আগামীকাল বুধবার সাইফের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে দোরিয়েন্তনের একাদশে থাকাটা অনিশ্চিত!

কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেখ জামালের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এখনও ব্যথা সেভাবে কমেনি। তাই সেমিফাইনাল ম্যাচে দোরিয়েন্তনের মাঠে নামার সুযোগ কম। এ নিয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের কপালে চিন্তার ভাঁজ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দোরিয়েন্তন হ্যামস্ট্রিংয়ে ব্যাথা পেয়েছেন। সে খেলতে পারবে কিনা তা এখন নিশ্চিত নই। তার খেলার সম্ভাবনা ৫০-৫০। আমরা ম্যাচের আগ পর্যন্ত দেখবো। তা না হলে নাবীব নেওয়াজ জীবন থাকবেন একাদশে।’

কোয়ার্টার ফাইনালে শেখ জামালের বিপক্ষে বিরতির পর দোরিয়েন্তনের জায়গায় নেমে নাবীব নেওয়াজ জীবন জোড়া গোলও পেয়েছেন। তাই লেমস বলেছন, ‘জীবন ভালো করছে। চোট থেকে ফিরে গোলও পাচ্ছে। তাকে ঘিরে আমাদের প্রত্যাশা কম নয়। এখন দেখা যাক কী হয়।’

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান