নতুন স্প্যানিশ কোচকে শুভকামনা জেমি ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৫:২২আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫:২২

অস্থায়ী কোচ দিয়ে কাজ করানোর পর অবশেষে ফুটবল দলের স্থায়ী কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংলিশ কোচ জেমি ডের জায়গায় আগামী এক বছর কোচের ভূমিকায় দেখা যাবে হাভিয়ের কাবরেরাকে। কোচের ভূমিকায় না থাকলেও কাবরেরাকে শুভকামনা জানাতে কার্পণ্য করেননি জেমি ডে।

এমনিতে দায়িত্বে না থাকলেও বাফুফের সঙ্গে চুক্তি বর্তমান আছে জেমির। হয়তো শিগগিরই তার বিষয়ে একটা সিদ্ধান্ত জানা যাবে। তবু এই কঠিন মুহূর্তে লন্ডনে বসে সব খবরই রাখছেন ইংলিশ কোচ। এটাও জানেন, হাভিয়ের কাবরেরা এই প্রথম কোনও দেশের জাতীয় দলের কোচ হয়েছেন। এমনকি ক্লাবের হেড কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা নেই তার।

বাংলাদেশ দলের নতুন স্প্যানিশ কোচ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেমি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কখন আপনি অভিজ্ঞ হবেন, যখন কাজ করার সুযোগ আসবে। স্প্যানিশ কোচের একাডেমি ব্যাকগ্রাউন্ড ভালো। কিন্তু জাতীয় দল পরিচালনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করছি, তার অধীনে দল সাফল্য পাবে।’

৩৭ বছর বয়সী কোচ কাবরেরা বর্তমানে রাজধানীর একটি হোটেলে রয়েছেন। করোনা পরীক্ষাতেও আতঙ্কজনক কিছু মেলেনি; নেগেটিভ হয়েছেন। শিগগির তার সঙ্গে বাফুফের আলোচনা হবে। এরপর পরিচয় করে দেওয়া হবে সংবাদ মাধ্যমের সঙ্গে।

আপাতত প্রিমিয়ার লিগের খেলা দেখবেন কাবরেরা। মার্চে আসন্ন ফিফা প্রীতি ম্যাচ হবে স্প্যানিশ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী