করোনাভাইরাসের প্রভাবে লিগ ভেন্যু কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ২০:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২০:১৭

প্রিমিয়ার ফুটবল লিগ সাত ভেন্যুতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবের কারণে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। চার ভেন্যুতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ১২ দল নিয়ে হবে ঘরোয়া ফুটবলের বড় এই প্রতিযোগিতা। আজ (শনিবার) পেশাদার লিগ কমিটির সভাতে এই সিদ্ধান্ত হয়েছে।

লিগ কমিটির সভায় আপাতত কুমিল্লা, রাজশাহী, গোপালগঞ্জ, সিলেটে ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধু বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।

সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমাদের ভেন্যুগুলো প্রস্তুত ছিল। তবে এই করোনা পরিস্থিতি ও সরকারের বিধিনিষেধ মেনে দলগুলোর ঢাকার বাইরে গিয়ে থেকে আবার ফিরে আসার পরিবর্তে আমরা ঢাকার আশেপাশে খেলার আপাতত সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবগুলো এতে সম্মত হয়েছে। অবস্থার উন্নতি হলে আবারও সাত ভেন্যুতে চলে যাবো।’

তবে আপাতত ক্লাবগুলোর নিজস্ব কোনও ভেন্যু থাকবে না। চারটি ভেন্যুতেই বাফুফের ব্যবস্থাপনায় খেলা হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম