গাম্বিয়াকে নিয়ে জয়রথ থামলো বাংলাদেশের সাবেক কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১৬:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:২২

বাংলাদেশে স্বল্পকালীন মেয়াদে সফল হতে পারেননি বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তবে আফ্রিকান নেশনস কাপে গাম্বিয়াকে নিয়ে গেছেন বহুদূর। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নেশনস কাপে খেলেছে। আর প্রথমবারেই তাদের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। তবে রূপকথার এই পথচলা সামনে বাড়েনি আর। শেষ আট থেকে বিদায় নিয়েছে গাম্বিয়া।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার পেছনে থেকে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল গাম্বিয়া। মুখোমুখি হয় স্বাগতিক ক্যামেরুনের। সেখানে অদম্য সিংহদের কাছে ২-০ গোলে হেরেছে গাম্বিয়া।

তবে এক দিক দিয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারছে সেইন্টফিটের দল। প্রথমবারের মতো অংশ নিয়ে নক আউটে খেলেছে। এমনকি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মৌরিতানিয়া, তিউনিসিয়া ও গিনিকে হারানোর অভিজ্ঞতাও হয়েছে। ড্র করেছে মালির সঙ্গে। তাই সেইন্টফিট এই দল নিয়ে গর্ব করতেই পারেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী