সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৫

গত বছরের ১১ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় সাফ অনূর্ধ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ। ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে তহুরা-আঁখিরা। সেই শিরোপাজয়ী দলকে বুধবার রাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মেয়েদের প্রত্যেকের হাতে ক্রেস্ট ছাড়াও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরনসহ অন্যরা।

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মেয়েরা সংবর্ধনা পেয়ে অনেক খুশি। এই পুরষ্কার তাদের সামনের দিকে আরও  ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।’

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান