আমি এখনও আবাহনীর সমর্থক: বসুন্ধরা চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭

দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার নিজেদের মাঠে প্রথম প্রিমিয়ার ফুটবল লিগ খেলেছে। ভেন্যুর অভিষেক দিনটা জয়েও রাঙিয়েছে অস্কার ব্রুজনের দল। এদিন বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। উদ্বোধনকালে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডেরই প্রশংসা ঝরলো তার কণ্ঠে। অকপটে স্বীকার করেছেন, তিনি এখনও আবাহনীর সমর্থক।

বসুন্ধরা কিংসের মালিকানা বসুন্ধরা গ্রুপের। মাঠও গড়া হয়েছে নিজস্ব আঙিনায়। খেলার মাঝে বেলুন ও পায়রা উড়িয়ে মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সেখানে এক ফাঁকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘‘এই খেলাধুলার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব ব্যবসায়ীকে বলেছেন, ‘তোমরা এই দেশকে ব্র্যান্ডিং করো, এই দেশের ব্র্যান্ডিংয়ে মূল বিষয় হলো স্পোর্টস।’ আজকে যে কমপ্লেক্স হচ্ছে, এটা ইউরোপ-আমেরিকা-ব্রাজিল সব জায়গায় খবর পৌঁছে গেছে। ইনশাআল্লাহ যখনই এই কমপ্লেক্স হবে, বাংলাদেশে এটা গর্ব করার মতো কিছু একটা হবে।’ 

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ৩০০ বিঘা জমির ওপরে পুরো কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হবে। শুধু ফুটবল মাঠ নয়, ফুটবল-ক্রিকেট-হকি-বাস্কেটবল-ভলিবল ও অ্যাথলেটিক্সও থাকবে সেখানে। নিজেদের অ্যাকাডেমি নিয়ে বড় স্বপ্ন বসুন্ধরা গ্রুপের এই কর্ণধারের, ‘যে ইনডোর অ্যাকাডেমি আমরা করেছি, চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে তার ফ্র্যাঞ্চাইজ নিতে। আমাদের এই অ্যাকাডেমিতে অন্তত ১ হাজার ছেলে থাকতে পারবে, খেলা শিখতে পারবে। মেয়েদের জন্যও অ্যাকাডেমির ব্যবস্থা রেখেছি।’ 

এরপরেই বলেছেন, নিজেদের ক্লাব থাকলেও আবাহনী লিমিটেডের সমর্থক তিনি। তার জেলা পর্যায়ে একসময় হকি খেলারও অভিজ্ঞতা আছে। ৭৫-পরবর্তী ঘটনা টেনে আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘আমি একসময় ডেফিনেটলি আবাহনীর সাপোর্ট করতাম। বঙ্গবন্ধু যখন মারা গেলেন, তার মারা যাওয়ার পরে আমার বড় ভাই আব্দুস সাদেক আবাহনীর ক্যাপ্টেন ছিলেন। আমি তখন অনেক ছোট, ইন্টারমিডিয়েট পড়ি। উনাকে দেখেছি সাহস করে বাসায় প্লেয়ার, অর্গানাইজার সবাইকে ডেকে ওখান থেকে আবারও ক্লাব শুরু করলো। সেখান থেকে বলা যায়, আমি এখনও আবাহনীরই সমর্থক।’ 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান