পেনাল্টিতে বসুন্ধরাকে বাঁচালেন রবিনিয়ো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০

আক্রমণের পসরা মেলে গোল পাচ্ছিল না বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়লেও কিছুতেই শেখ রাসেলের গোলমুখ উন্মুক্ত করা যাচ্ছিল না। ম্যাচ যখন ড্রয়ের পথে ঠিক তখনই শেষের দিকে এসে বসুন্ধরার ত্রাতা রবিনিয়ো। পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে অস্কার ব্রুজনের দল ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।

সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে এ্ই ম্যাচটি সান সিরোর কথাই মনে করিয়ে দিয়েছে। সিরি আতে ইন্টার মিলান ও এসি মিলান একই মাঠে খেলে থাকে। প্রিমিয়ার লিগে বসুন্ধরা ও শেখ রাসেলের মাঠও একই।

নিজেদের মাঠের লড়াইয়ে এগিয়ে বসুন্ধরাই। হাই লাইন ডিফেন্স খেলে সোহেল রানা-বিপলুরা শেখ রাসেলকে অনেকটা চেপে ধরে। একচেটিয়া গোছালো আক্রমণ করলেও গোল বঞ্চিত থাকতে হয়েছে। প্রথমার্ধে গোলকিপার আশরাফুল ইসলাম রানা একাই তিনটি প্রচেষ্টা রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন।

ম্যাচ ঘড়ির ৭ মিনিটে ইয়াসিন আরাফাতের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে মোহাম্মদ ইব্রাহিমের হেড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

চার মিনিট পর রবিনিয়োর পাসে বক্সের ভেতরে সোহেল রানার জোরালো শট গোলকিপার রানা আবারও ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

২৩ মিনিটে রবিনিয়োর পাসে সোহেল রানার বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট গতির শট দূরের পোস্ট দিয়ে যায়।

৩০ মিনিটে রবিনিয়োর পাসে কিংসলের কাছের পোস্ট দিয়ে শট গোলকিপার রানা হাত দিয়ে কোনোমতে প্রতিহত করেন।  

যোগ করা সময়ে রবিনিয়োর ফ্রি-কিকে কিংসলের হেড ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।

বিরতির পর শেখ রাসেল ভালো সুযোগ পেয়েছিল।৫৯ মিনিটে রহমতের লম্বা থ্রোইন থেকে মানিক মোল্লার ব্যাক হেড থেকে বদিলি মান্নাফ রাব্বির সাইড ভলি গোলকিপার জিকো প্রতিহত করে দলকে বাঁচান।

একটু পর বসুন্ধরার বিপলু আহমেদের জটলা থেকে শট লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া ইয়াসিন আরাফাতের ফ্রি-কিক দূরের পোস্ট দিয়ে যায়।

৮১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বসুন্ধরা। রবিনিয়ো নাসিরউদ্দিন চৌধুরীর ট্যাকল পড়ে গেলে, পেনাল্টির বাঁশি বেজে ওঠে। প্রবল আপত্তি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস-রহমতদের। স্পট কিক থেকে রানাকে বিপরীত দিকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন রবিনিয়ো। এই গোলের পরই মাঠে পানির বোতল ছুঁড়ে মারতে থাকে সমর্থকরা।

৮৮ মিনিটে মাহাদি ইউসুফ খানের শট দূরের পোস্ট দিয়ে যায়।

ম্যাচ শেষ হওয়ার পরও শেখ রাসেলের প্রতিবাদ থেমে থাকেনি। খেলোয়াড়রা সাজ ঘরে যাওয়ার আগ পরযন্ত রেফারির কাছে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

বসুন্ধরা কিংস ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। সমান ম্যাচে শেখ রাসেল তৃতীয় হারে আগের ৫ পয়েন্টে সপ্তম স্থানে।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম