রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে চাকরি ছাড়লেন জার্মান কোচ  

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২২, ১২:১১আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:১২

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ সবখানে। খোদ রাশিয়াতেই এবার প্রতিবাদে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। রুশ ক্লাব লোকোমোটিভ মস্কোর চাকরি ছেড়েছেন জার্মান কোচ মার্কাস জিসডল।

জিসডল চাকরি ছাড়লেও লোকোমোটিভ মস্কো দাবি করছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ মাত্র চার মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে জার্মান ট্যাবলয়েড বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে জিসডল বলেছেন, যে দেশটির প্রধান ব্যক্তি ইউরোপের মাঝে যুদ্ধপরিস্থিতির জন্য দায়ী। তার প্রতিবাদ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তার কথা, ‘কয়েক কিলোমিটার দূরে এমন নির্দেশ দেওয়া হয়েছে, যার জন্য সব মানুষের ওপর ভীষণ ভোগান্তি নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আমি মস্কোর অনুশীলন মাঠে দাঁড়াতে পারবো না, পেশাদারিত্ব চেয়ে কোচিং করাতে পারবো না।’

লোকোমোটিভ মস্কোর মালিকানায় রয়েছে রাশিয়ান রেইলওয়েজ। যে প্রতিষ্ঠানটি এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন। জিসডলকে নিয়োগ দেওয়া হয়েছে গত অক্টোবর; তখনকার স্পোর্টিং ডিরেক্টর রাফ রাংনিকের অধীনে। যিনি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।  

ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ চাকরি ছেড়েছেন ডায়নামো মস্কোর সহকারী কোচ আন্দ্রি ভোরোনিনও। তিনি সাবেক লিভারপুল ও ইউক্রেনীয় স্ট্রাইকার। এছাড়া রুশ ক্লাব ইউরাল ইয়েকাতেনিবার্গ ছেড়েছেন ইউক্রেনীয় গোলকিপার ইয়ারোস্লাভ হডজিয়ুর।

/এফআইআর/
সম্পর্কিত
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
সর্বশেষ খবর
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা