রাশিয়ার হামলায় নিহত ইউক্রেনের দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২২, ১৪:০২আপডেট : ০২ মার্চ ২০২২, ১৪:০৪

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। দিন যত যাচ্ছে সেখানকার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে আরও। মাতৃভূমিকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন ইউক্রেনের তরুণ এক ফুটবলার। আরেক ফুটবলার নিহত হয়েছেন রাশিয়ার বোমা হামলায়।

নিহত দুজন হলেন- ভিতালি সাপিলো ও দিমিত্র মার্টিনেনকো। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। এর ফলে ইউক্রেনের ক্রীড়াঙ্গনে কারও নিহতের ঘটনা এটাই প্রথম।

নিহত সাপিলোর বয়স ছিল ২১ ও মার্টিনেনকোর ২৫। সাপিলো ইউক্রেনের দ্বিতীয় বিভাগের দল কারপাতি লেভিভের যুব খেলোয়াড় ছিলেন। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। আর এফসি গোস্তোমেলের সৌখিন ফুটবলার মার্টিনেনকো নিহত হন নিজের ফ্ল্যাটে। কিয়েভে রাশিয়ার বোমা হামলায় নিজের ফ্ল্যাটে অবস্থান করছিলেন তিনি। সেই বোমার আঘাতে মা-সহ নিহত হয়েছেন।

দুই ফুটবলারের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফিফপ্রো বলেছে, ‘দুই তরুণ ইউক্রেনীয় ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্র মার্তিনেনকোর পরিবার বন্ধু ও সতীর্থদের পাশে আছি আমরা। যা এই যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।’

/এফআইআর/
সম্পর্কিত
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, শান্তি আলোচনা কি ভেস্তে গেলো?
সর্বশেষ খবর
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা