সাবিনা-কৃষ্ণাদের কাছে হারলো ছোটরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৫:৫০

ভারতের জামশেদপুরে আগামী ১৫ থেকে ২৫ মার্চ হতে যাচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে নিবিড় অনুশীলন চলছে বাংলাদেশ দলের। পাশাপাশি প্রীতি ম্যাচও খেলছে শামসুন্নার-রুপনা চাকমরা। সোমবার তেমন-ই এক ম্যাচে জাতীয় নারী দলের সঙ্গে লড়াই করে হেরেছে অনূর্ধ্ব-১৮ দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হেরেছে।

প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে ছিল সাবিনা-কৃষ্ণাদের নিয়ে গড়া জাতীয় দল। যাদের প্রথম গোলটি আসে সানজিদা আক্তারের কল্যাণে। পরক্ষণে শামসুন্নাহার জুনিয়র গোল শোধ দিয়ে অনূর্ধ্ব-১৮ দলকে সমতায় ফিরিয়েছিল। কিন্তু অভিজ্ঞ কৃষ্ণা রানী সরকার ও সীরাত জাহান স্বপ্না আরও দুই গোল করে তাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন।

তবে ম্যাচ হারলেও কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের পারফরম্যান্সে খুশি, ‘জাতীয় দলের কাছে অনূর্ধ্ব-১৮ দল হারবে, এটাই স্বাভাবিক। তবে ওরা সাধ্যমতো লড়াই করেছে। যা ভারতের জামশেদপুরের সাফে বেশ কাজে দেবে বলে আমার বিশ্বাস।’

আগামী ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম