বাংলাদেশকে নিয়ে তৈরি স্প্যানিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২০:৩৭আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৩৭

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় এসে বিভিন্ন ক্লাবে যাচ্ছেন। প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ দেখছেন। এরই মধ্যে খেলোয়াড়ও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। আগামী ২৪ ও ২৯ মার্চ বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই লক্ষ্যে ১৯ মার্চ থেকে অনুশীলন শুরু হতে যাচ্ছে লাল-সবুজের দল। ওই ম্যাচ দুটিতে মাঠে নামতে প্রস্তুত কাবরেরা।

নিজেদের খেলায় উন্নতির দিকে দৃষ্টি দিচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ। আজ (বুধবার) বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে ৩৭ বছর বয়সী কোচ নিজেদের লক্ষ্য পরিষ্কার করলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলা। আমার মনে হয়, এই দুই ম্যাচে আমাদের নিজেদের দিকটা একটু বেশি লক্ষ্য রাখা, প্রতিপক্ষের চেয়ে নিজেদের উন্নতি আর খেলার ধরনে বেশি মনোযোগী হওয়া। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।’

এই দুই মাস কাবরেরা খেলোয়াড়দের সম্পর্কে ধারণা নিয়েছেন। জামাল ভূঁইয়াদের নিয়ে আত্মবিশ্বাসী তিনি, ‘আমি বেশ উজ্জীবিত, অনুপ্রাণিত। এই দুই মাস আমরা অনেক কাজ করেছি, স্কাউটিং করেছি, ট্রেনিং মেথোলজি কী হবে তা নিয়ে কাজ করেছি। আমার মনে হয় আমরা প্রস্তুত।’

খেলোয়াড়দের মেধা নিয়ে কাবরেরা বলেছেন, ‘দলে মেধাবী কয়েকজন খেলোয়াড় আছে, দলটা বেশ  ভারসাম্যপূর্ণ। কারও টেকনিক বেশ ভালো, আবার কারও বল ডিস্ট্রিবিউশন ক্ষমতাও বেশ ভালো। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের দলটা ভারসাম্যপূর্ণ।’

জাতীয় দলে নতুন মুখ দেখা যেতে পারে বলে ইঙ্গিত স্প্যানিশ কোচের, ‘দলে কয়েকজন নতুন মুখ আসতেই পারে, সবকিছু নির্ভর করছে লিগে তাদের পারফরম্যান্সের ওপর। দল ঘোষণার আগে আরেকটা রাউন্ড বাকি আছে, কারা সুযোগ পাচ্ছে সেটা আপনারা পরের সপ্তাতেই জানতে পারবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের