১০ কোটি টাকার দলের কোচ ও ম্যানেজার বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ২২:১৫আপডেট : ১৩ মার্চ ২০২২, ২৩:৩১

প্রায় ১০ কোটি টাকায় দল গড়েও সাফল্য পাচ্ছিলো না শেখ রাসেল। প্রিমিয়ার ফুটবল লিগে টানা চার ম্যাচ হেরে তলানিতে অবস্থান করছে। এই অবস্থায় দলের হেড কোচ সাইফুল বারী টিটু ও ম্যানেজার সাবেক তারকা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবালকে বরখাস্ত করা হয়েছে।

আজই মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে।  আপাতত ভারপ্রাপ্ত কোচ হিসেবে থাকবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।  ক্লাবটির ডিরেক্টর (ক্রীড়া) সালেহ জামান সেলিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংগঠক বলেছেন, দলের খারাপ পারফরম্যান্সের কারণে টিটুকে বরখাস্ত করা হয়েছে।  আর কর্তব্যে অবহেলার কারণে ম্যানেজারকেও রাখা হয়নি। আজই তাদের মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল চিঠি দেওয়া হবে।

সাইফুল বারী টিটু চার বছর ধরে দলটির কোচ ছিলেন।  আর ওয়াসিম এবারই ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম