অ্যাতলেতিকোর বিপক্ষে ১২জন নিয়ে নামবে ম্যানসিটি?

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১৪:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪:২২

চ্যাম্পিয়নস লিগে দল সাজানোটা প্রশ্নবিদ্ধ থেকেছে পেপ গার্দিওলার। বিশেষ করে ম্যানচেস্টার সিটি যেসব ম্যাচে নকড আউট হয়েছে। তার ওপর ইউরোপ সেরার টুর্নামেন্টে গার্দিওলার অতিরিক্ত চিন্তাও কম আলোচনার বিষয় নয়। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের আগে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হলেন সিটি কোচ। তবে জবাব দেওয়ার বেলায় গুরুগম্ভীর না থেকে কথা বললেন মজার ছলে। নিজের কৌশল নিয়ে হাস্যরস করতে করতে বললেন, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১২জন নিয়ে নামবেন তিনি!

প্রথম লেগে অ্যাতলেতিকোর মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। অতিরিক্ত ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগে সব সময় অতিরিক্ত ভাবি। আর সেটা করি বলেই চ্যাম্পিয়নস লিগে আমার অনেক সাফল্য। বিষয়টা ভালোবাসি বলতে পারেন। তবে সব সময়ই যদি একই ধারায় খেলি, সেটা বিরক্তির জন্ম দেবে।’

ইউরোপ সেরার টুর্নামেন্টে ম্যানসিটির সর্বোচ্চ সাফল্য ফাইনাল। গত আসরের ফাইনালে চেলসির মুখোমুখি হলেও সেবার ১-০ তে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। সেবার টিম সিলেকশন নিয়েও ছিল সমালোচনা। হোল্ডিং মিডফিল্ডার ছাড়া সাজান দল। কৌশল নিয়ে প্রশ্ন উঠতেই মজার ছলে গার্দিওলা বলেন, ‘আমি আসলে সব সময় নতুন কৌশল আর ধারণার জন্ম দেই। কালকেও আপনারা নতুন কিছু দেখতে পাবেন।’

এর পর হালকা চালে জবাবও দেন তিনি, ‘সবাই যদি মনে করে আমি অ্যাতলেতিকো আর লিভারপুলের বিপক্ষে একই দল খেলাবো, সেটা এভাবে সম্ভব নয়। কারণ দুটি দলেরই মুভমেন্ট ভিন্ন। তাই আমি খেলার আগে বেশি ভাবতে ভালোবাসি। বোকার মতো কৌশল সাজাতে পছন্দ করি। যখন জিততে পারি না, তখন কাঠগড়ায় দাঁড়াই। ফলে এখান থেকে আমি অনুপ্রেরণা নিতে পারি, কালকের জন্য অবিশ্বাস্য কৌশলে দলকে খেলাবো। মাঠে নামবো ১২জন নিয়ে।’                 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী