মোহামেডান থেকে রহমতগঞ্জে মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৮:২১ আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৮:২১

জাতীয় দলে নেই অনেক দিন। তার পরেও ক্লাব ফুটবলটা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আবারও দলবদল করলেন জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। ৩৩ বছর বয়সী ফুটবলার মোহামেডান থেকে এবার ফিরতি পর্বে নাম লিখিয়েছেন রহমতগঞ্জে। রবিবার পুরান ঢাকার দলটি তাকে বরণ করে নিয়েছে।

এমনিতে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে ভালো অবস্থানে নেই রহমতগঞ্জ। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। এখন মামুনুলকে দিয়েই তারা ফিরতি পর্বে ভালো করতে চাইছে। এমনিতে দলটিতে আছেন আরেক বর্ষীয়ান ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। এবার মামুনুলের অন্তর্ভুক্তিতে দলের শক্তি কিছুটা হলেও বেড়েছে।

তবে রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানি বাংলা ট্রিবিউনকে বলেছেন ফিট হতে পারলেই মামুনুল খেলতে পারবেন, ‘মামুনুল মোহামেডানে চোটের কারণে খেলতে পারেনি। হ্যামস্ট্রিং সমস্যা অনেকটা কেটেছে। এখন ও যদি ফিট হয়ে খেলতে পারে, তাহলে দলের জন্য ভালো হবে। তাই ওকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। আশা করছি, মামুনুল ভালো করবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন