আবাহনীকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন মোহনবাগান ফরোয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ২২:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২২:১৬

আগামী মঙ্গলবার এএফসি কাপে প্লে-অফ পর্বে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের । বাংলাদেশের  দলটি সম্পর্কে কার্যত কোনও ধারণাই নেই সবুজ-মেরুনের। তাই আগের ম্যাচে (শ্রীলঙ্কার ব্লু স্টারের) পাঁচ গোলে জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান। আবাহনীকে করছে সমীহ। দলের অন্যতম তারকা ফরোয়ার্ড মানভির সিংহ তো আকাশী-নীল জার্সিধারীদের শক্তিশালী প্রতিপক্ষ মানছেন।

পাঞ্জাবের ২৬ বছর বয়সী ফরোয়ার্ড মানভির ব্লু স্টারের বিপক্ষে দুই গোল দিয়ে নিজেকে আবারও চিনিয়েছেন। মোহনবাগানের হয়ে সব মিলিয়ে ৪৫ ম্যাচে ১২ গোল আছে তার। খেলছেন ২০২০ সাল থেকে।

এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে মানভির বলেছেন, ইউটিউবের ভিডিও দেখে প্রতিপক্ষ সম্পর্কে কিছুটা আন্দাজ পেয়েছি। এছাড়া আর সেভাবে কোনও ধারণা নেই। এটা আমাদের কাছে সমস্যার। কারণ অচেনা দল ভয়ঙ্কর হয়। আইএসএলে বিপক্ষের ম্যাচ দেখে নামার সুবিধা ছিল। ব্লু স্টারেরও একটা ম্যাচ দেখেছিলাম। কিন্তু আবাহনীর ম্যাচ এখনও দেখিনি। শুনেছি ওদের দল শক্তিশালী।

মানভির চাইছেন আবাহনীর বিপক্ষে গোল করতে। তিনি বলেন, ওদের রক্ষণভাগ ভাল। সেটা ভেঙে গোল করার অনুশীলন করছি। তবে গ্যালারিতে এবার আরও বেশি সমর্থক আমরা পাব। ওরাই আমাদের অনুপ্রেরণা। সেই জন্যেই ম্যাচটা জিততে চাই।

বাঙালি ফুটবলার প্রবীর দাসও চাইছেন সংগঠিত ফুটবল খেলে বিপক্ষকে হারাতে। তার আশা, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন সমর্থকরা। বলেছেন, হয়তো ৩-২ বা ২-১ ব্যবধানে জিততে পারি। তবে দলের অবস্থা যা তাতে জেতার ব্যাপারে আশাবাদী।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী