নতুন মৌসুমে নতুন কোচ পাচ্ছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৮:১১আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:১১

ম্যানচেস্টার ইউনাইটেডের যে দশা। তাতে এই মৌসুমে আর ঘুরে দাঁড়ানোর কিছু নেই। নতুন কোচের ঘোষণা এক প্রকার অনুমতিই ছিল। লিভারপুলের বিপক্ষে লজ্জার এক হারের পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো রেড ডেভিলদের। আয়াক্স কোচ এরিক টেন হাগকে পরবর্তী কোচ হিসেবে ঘোষণা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৫২ বছর বয়সী ডাচম্যান এই মৌসুম শেষেই অন্তর্বর্তী কোচ রাফ রাংনিকের স্থলাভিষিক্ত হবেন। তার প্রাথমিক চুক্তিটা ৩ বছরের। পরে বাড়ানোর সুযোগ রয়েছে আরও এক বছর।   

এই মাসের শুরুতেই টেন হাগের কোচ হওয়া নিয়ে এক রকম গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসায় স্যার অ্যালেক্স ফার্গুসনের পর পঞ্চম স্থায়ী কোচ হচ্ছেন তিনি। সাময়িক দায়িত্বপ্রাপ্ত রাংনিক পরে পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন।

প্রিমিয়ার লিগে এবার লজ্জাজনক অবস্থা ম্যানইউর। সর্বশেষ লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে তো হতশ্রী অবস্থা দাঁড়িয়েছে তাদের। যেমনটা দেখা যায়নি গত ১০০ বছরেও। সর্বশেষ ম্যাচ হেরে টেবিলের ছয়ে চলে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নই বিলীন হওয়ার পথে।

এখন নতুন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার অধীনে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে ম্যানইউ। ২০১৭ সালে আয়াক্সের কোচ হওয়ার পর তাদের লিগ ও কাপ ডাবল জিতিয়েছেন ২০১৯ ও ২০২১ সালে। তাছাড়া ডাচ দলটি ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছেছে তারই অধীনে। যে পথে তারা বিদায় দিয়েছে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের মতো দলকে। এবার তাই ম্যানইউকে নিয়ে চ্যালেঞ্জটা নিচ্ছেন টেন হাগ, ‘ম্যানইউর কোচ হতে পেরে গর্ববোধ করছি। সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটি নিতে আমি ভীষণ রোমাঞ্চ বোধ করছি।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম