পাতানো ম্যাচে লাভবান তৃতীয় দলকেও শাস্তির আওতায় আনছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৫২

ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ খেলে মাঠের দুটি দলের বাইরে তৃতীয় কোনও দল লাভবান হচ্ছে কিনা সে ব্যাপারে আগামী মৌসুমে কড়া নজর রাখার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাতানো ম্যাচে লাভবান তৃতীয় দলকেও শাস্তির আওতায় আনছে বাফুফে
পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে টিঅ্যান্ডটি ও ভিক্টোরিয়া ম্যাচে পাতানো খেলার অভিযোগ উঠেছে। এদিন মাঠের বাইরে থাকা আরামবাগের প্রভাবও ছিল যথেষ্ট। এ ম্যাচটি ড্র হওয়ার ফলে আরামবাগ লিগে রানার্স-আপ হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। অভিযোগ উঠেছে তারা বিভিন্নভাবে মাঠে প্রভাব বিস্তার করেছিল।

উল্লেখ্য খেলা চলাকালীন তৃতীয় দল কোনও ম্যাচে প্রভাব বা জড়িয়ে পড়লে এর শাস্তি কী হবে এটি প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগের বাইলজে উল্লেখ্য নেই। 

গতকাল লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বলেন 'প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নশিপ লিগ উভয় বাইলজে আমরা এই বিষয়ে ( তৃতীয় দলের প্রভাব) শাস্তি আরোপ বা নিয়মকানুন জোরদার করব। এর পাশাপাশি খেলোয়াড়দের দলবদল, ফর্ম, মৌসুম ইত্যাদি বিষয়ে আরও স্পষ্টতা আনতে বাইলজে সংশোধনী আনা হবে।' 

আজ রবিবার লিগ কমিটির সভায় মূলত বারিধারা ও আরামবাগকে প্রিমিয়ার লিগে খেলানোর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচ (টিঅ্যান্ডটি-ভিক্টোরিয়া) পাতানো ম্যাচের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও বাফুফে এতে সন্দেহের কিছু দেখছে না। 

রবিবারের সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এখন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে ১২ দল নিয়ে, এবং চ্যাম্পিয়নশিপ লিগ হবে আট দলের। বাংলাদেশের ফুটবলের মান ও সব দিক বিবেচনা করে লিগ কমিটির উপলব্ধি,‘এখন থেকে কয়েক বছর ১২ দল নিয়েই লিগ হবে। প্রিমিয়ার লিগ থেকে একটি দল নামবে আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে একটি দল উঠবে।’ লীগ কমিটির সিদ্ধান্ত অবশ্য বাফুফের নির্বাহী সভায় উঠবে। তখনই মূলত এর চূড়ান্ত রুপ পাবে।

চলতি আসরের সর্বনিম্ন পয়েন্টধারী দল ওয়ারী চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হয়ে সিনিয়র ডিভিশনে গেছে। তবে ওয়ারী বাফুফের কাছে আবেদন করেছে তাদেরকে এবার রেলিগেশনে না ফেলতে। বাফুফে তাদের রেলিগেশন নিশ্চিতকরণ পত্রে খানিকটা আশার বাণী দিয়েছে। চ্যাম্পিয়নশিপ লিগ হবে আট দলের। আট দল পূরণ না হলে পুরনো ক্লাব হিসেবে ওয়ারীর আবেদনটি বিবেচনা করা হবে।

/আরএম/এমআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের