দুপুরে ম্যাচ আয়োজন থেকে সরে আসলো এএফসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ২০:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২০:৩৬

এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচ হতে যাচ্ছে ভারতের কলকাতায়। গ্রুপে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ছাড়াও আছে ভারতের এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা। খেলা হওয়ার কথা আগামী ১৮ থেকে ২৪ জুন। পূর্বের সূচি অনুযায়ী দুটি ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর দেড়টা ও বিকাল সাড়ে ৫টায়। কিন্তু পরে তারিখ ঠিক রেখে খেলার সময়ে পরিবর্তন এনেছে এএফসি।

আগের সূচিতে খেলার সময় নির্ধারণ হয়েছে বিকাল সাড়ে ৪টা ও রাত সাড়ে ৮টায়।

আগামী ১৮ মে বসুন্ধরা ও মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব মুখোমুখি হবে রাত সাড়ে ৮টায়। ২১ মে বসুন্ধরা-মোহনবাগান ম্যাচ হবে বিকাল সাড়ে ৪টায়। আর ২৪ মে বসুন্ধরা-গোকুলাম কেরালা লড়বে বিকাল সাড়ে ৪টায়।

এদিকে নতুন সময়ে খেলা গড়াচ্ছে দেখে স্বস্তি প্রকাশ করেছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তীব্র গরমের কথা উল্লেখ করে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কলকাতায় দুপুরে খেলা অনেক কঠিন। তারওপর সূচিতে মাত্র ৭২ ঘণ্টার বিরতি। এখন নতুন সময়ে খেলা হওয়াতে ফুটবলের জন্য ভালো হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান