জিদানের ছোঁয়ায় বদলে যাওয়া রিয়াল

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৫

জিনেদিন জিদান কোচ হওয়ার পর সর্বশেষ ৪ ম্যাচে তিনটি জয়, একটি ড্র। এতেও রিয়াল মাদ্রিদে জিদান যুগের শুরুর গুরুত্বটা বোঝা যাচ্ছে না। প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্ক ছড়ানোর মতো বিষয় হলো এই চার ম্যাচে ১৭টি গোল করেছে রিয়াল। জিদানের ছোঁয়ায় বদলে যাওয়া রিয়াল

জিদান দায়িত্ব নেওয়ার পর প্রথম ৩ ম্যাচে ১১ গোল করা রিয়াল জ্বলে উঠল কালও রবিবার এসপানিওলের বিপক্ষেও। এদিন এসপানিওলের জালে ৬ বার বল জড়িয়েছে রিয়াল। এ নিয়ে জিদান যুগের শুরুতে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়িয়ে গোল উৎসব করেছেন রোনাল‌‌‌দা-বেল-বেনজেমারা।

রবিবার রাতে এসপানিওলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন রোনালদো। এই দলটির বিপক্ষে প্রথম লেগে তিনি একাই করেছিলেন ৫ গোল। এদিন করলেন দারুণ এক হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে এসপানিওলের বিপক্ষে রোনালদো মোট ৮ গোল করেছেন। যেখানে এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় তার গোলসংখ্যা ৩০। 

রবিবার রাতে সিআর সেভেনের হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন করিম বেনজেমা আর হামেস রদ্রিগেজ। অন্যটি ছিল দিশেহারা এসপানিওলের আত্মঘাতী গোল। 

বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম