বায়ার্নে আমার গল্পটা এখানেই শেষ: লেভানদোভস্কি   

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২২, ১২:২৪আপডেট : ৩১ মে ২০২২, ১২:২৪

রবের্ত লেভানদোভস্কি বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ২০১৪ সালে। তার পর থেকে প্রতিটি বছরই সাফল্যের গল্প লিখেছেন। জিতেছেন জার্মান বুন্দেসলিগা। ২০২০ সালে তো ইউরোপ শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়নস লিগের মুকুটও মাথা পরেছেন তাদের হয়ে। তাতে সবার চোখে বায়ার্ন-লেভানদোভস্কির সুখী সংসারটাই ভেসে ওঠার কথা। কিন্তু সংবাদ মাধ্যমে পোলিশ স্ট্রাইকারের স্বীকারোক্তিতে এটা পরিষ্কার হয়ে গেলো, ক্লাবের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না তার।

৩৩ বছর বয়সী স্ট্রাইকার স্পষ্ট করে বলে দিয়েছেন আর বায়ার্নে থাকছেন না তিনি, ‘আজকে একটা বিষয় নিশ্চিত হয়ে গেলো, বায়ার্নের সঙ্গে আমার গল্পটা এখানেই শেষ।’

নেশন্স লিগে খেলতে এখন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন পোলিশ স্টাইকার। সেখানে তার কথাতেই উঠে এলো এক ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা, ‘সম্প্রতি গত কয়েক মাসে যা হয়েছে। তাতে আরও ভালো সহযোগিতার কথা আমি কল্পনাও করতে পারি না।’

অবশ্য সব কিছু শেষ বললেও বিষয়টা নিয়ে একটু জলঘোলা হওয়ার সম্ভাবনা আছে। বায়ার্নে লেভানদোভস্কির চুক্তিটা ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু ক্লাব পরিচালক সালিহামিদজিক বলেছেন, তাকে ধরে রাখার ব্যাপারে অনড় থাকবে তারা। তার পরেও পোলিস স্ট্রাইকার ট্রান্সফারেই সব কিছুর সমাধান দেখছেন, ‘যতটুকু বুঝতে পারছি দুই পক্ষের জন্য ট্রান্সফারই সমাধান।’    

এই মাসের শুরুতে লেভানদোভস্কির বায়ার্ন ছাড়ার কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। সম্ভাব্য দল হিসেবে নাম উঠে বার্সেলোনারও। স্প্যানিশ জায়ান্টদের কোচ জাভি হার্নান্দেজও স্বীকার করেছেন, তাকে দলে নিতে বার্সা আগ্রহী। এমনকি চুক্তি করতে শুরু হয়েছে আলোচনাও!   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের