নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৪

দীর্ঘ নিষেধাজ্ঞার পর অবশেষে জাতীয় দলে ফিরছেন উরুগুয়ে তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের মধ্যে দিয়ে জাতীয় দলে ফিরছেন এই বার্সা ফরোয়ার্ড।  নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরছেন সুয়ারেজ
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও কিয়েল্লিনিকে কামড়িয়ে ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। পরে ফিফা তাকে জাতীয় দলের হয়ে নয় ম্যাচের বহিষ্কারদেশ দেয়। যার মেয়াদ ইতিমধ্যেই শেষ। 

আগামী ২৫ মার্চ রিসেফে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের মুখোমুখি হবে উরুগুয়ে। এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন হবে সুয়ারেজের। 

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে সুয়ারেজকে ছাড়াই জয় পায় তারা।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি