জাতীয় ফুটবল দলের অনুশীলনে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন সাদ উদ্দিন। ব্যথা পেয়ে ২৩ মে দল থেকে ছিটকে যান। এশিয়ান কাপ বাছাইয়ে দলের সঙ্গে মালয়েশিয়া যাওয়া হয়নি। মিনিসকাস ইনজুরিতে পড়ে সাদ ভারতের মুম্বাইয়ে অস্ত্রোপচারও করিয়েছেন।
ডা. নন্দ কুমারের অধীনে ৩ জুন বিকালে সফল অস্ত্রোপচার হয়েছে বলে সাদ নিজেই জানিয়েছেন।
আগামী দুই মাসের মধ্যে মাঠে ফেরার প্রত্যাশা এই ডিফেন্ডারের। মুম্বাই থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অস্ত্রোপচার ভালো হয়েছে। নন্দ কুমারের কাছে আগেও চিকিৎসা নিয়েছিলাম। ডাক্তার বলেছেন দুই মাসের মধ্যে মাঠে ফিরতে পারবো।’









